News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে ১২ জন বাংলাদেশী নাগরিক আটক
Image

ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে ১২ জন বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা, ২২ নভেম্বর: সীমান্তে কড়া নিরাপত্তার পরও অবৈধভাবে বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করে নিচ্ছে। আবারো ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে জিআরপি। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

ত্রিপুরার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে বাংলাদেশী অনুপ্রবেশকারী। আজ সাত সকালে বিএসএফ এবং জিআরপি পুলিশের হাতে আটক ১২ জন বাংলাদেশি নাগরিক। যারা সকলেই বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া কক্সবাজার এলাকার বাসিন্দা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, পুলিশের কাছে খবর আসে গোমতী জেলার করবুক অথবা শিলাছড়ি সীমান্তবর্তী এলাকা দিয়ে তেলিয়ামুড়া রেলস্টেশনে কয়েকজন বাংলাদেশী নাগরিক দালালের সাহায্যে আসবেন। তারপর তারা তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছে রেলে টিকিট কেটে ডেমো রেলে পার্শ্ববর্তী রাজ্য আসামে পাড়ি দেওয়া হবে। ওই সময়ই জিআরপি এবং বিএসএফ তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হায়দ্রাবাদ উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল।

ধৃতরা হলেন, মোহাম্মদ সিদ্দিক (৬০), মনোরা বেগম (৫০), আব্দুল আজিজ উল্লাহ্(২২), আজিজুল হক (২৫); ওবায়দুল উল্লাহ্(১৯), জামিলা খাতুন (৫); খুনশুন(১৮); কূহিনুর আক্তার (২২); সাগরিকা ইয়াসমিন (২০); সাতারাই ইয়াসমিন (৬ মাস); নুরু সিদ্দিক (৫); মোহান্তি ইয়াসমিন(২)।

তবে দিনদিন যেভাবে ত্রিপুরার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের হাত ধরে মোটা অংকের বিনিময়ে বাংলাদেশী নাগরিকরা প্রবেশ করছেন।

Releated Posts

সাবরুমে গড়ে উঠছে আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্র, স্বাস্থ্য পরিকাঠামোয় বড় পদক্ষেপ ত্রিপুরা সরকারের

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরায় ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। দক্ষিণ ত্রিপুরার সাবরুমে…

ByByReshmi Debnath Jul 3, 2026

হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে অব্যবস্থার অভিযোগ, মিড-ডে মিল ও পাঠদান নিয়ে উঠল একাধিক প্রশ্ন

তেলিয়ামুড়া, ২ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী এলাকার প্রত্যন্ত কাকড়াছড়ায় অবস্থিত হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে শিক্ষা ব্যবস্থা, শিক্ষক উপস্থিতি…

ByByReshmi Debnath Jul 3, 2026

তিন বছরের আইনি লড়াই শেষে নিজের জমির দখল ফিরে পেলেন মানিক দেবনাথ

চুড়াইবাড়ি, ২ জুলাই: দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে নিজের জমির দখল ফিরে পেলেন উত্তর জেলার…

ByByReshmi Debnath Jul 3, 2026

জিবি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ৫ জুলাই ৬ ঘণ্টার ধর্না, ঘোষণা বিরজিত সিনহার

কৈলাসহর, ২ জুলাই: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) এবং জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্তের তীব্র…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top