News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন বিলোনিয়ার জনগণ
Image

বিলোনিয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন বিলোনিয়ার জনগণ

আগরতলা, ২০ নভেম্বর : বিলোনিয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন বিলোনিয়ার জনগণ। দাবির যৌক্তিকতা স্বীকার করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ট্রেন চলাচল শুরু হলেও বিলোনিয়াতে স্টপেজ নেই।  বিলোনিয়ার যাত্রীদের উদয়পুর কিংবা আগরতলায় এসে ট্রেন ধরতে হয়। তাতে সমস্যায় পড়তে হয় বিশাল সংখ্যক যাত্রীদের। বিলোনিয়ায় কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসকে দাঁড় করানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠনের তরফ থেকে বহুবার দাবি জানানো হয়েছে। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

বুধবার দক্ষিণ ত্রিপুরা হয়ে বিলোনিয়া রেল স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হলেন চন্দন দেবনাথ সহ দক্ষিণ ত্রিপুরার এক প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন কেন্দ্রীয় রেল মন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন এবং অতিসত্বর বিলোনিয়াতে যাতে এক্সপ্রেস ট্রেন কিছু সময়ের জন্য দাঁড়ায় তা সুনিশ্চিত করবেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top