News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, পরীক্ষায় বসতে দেওয়া হয়নি প্রায় ৩০জন ছাত্র-ছাত্রীকে
Image

বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, পরীক্ষায় বসতে দেওয়া হয়নি প্রায় ৩০জন ছাত্র-ছাত্রীকে

আগরতলা, ২০ নভেম্বর : বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতির কারণে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি খোয়াই জেলার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রায় ৩০জন ছাত্র-ছাত্রীকে। বুধবার গোটা রাজ্যে ওই বিদ্যালয়ের এধরনের উদ্যোগের পরিপ্রেক্ষিতে ব্যাপক ইতিবাচক সারা পরিলক্ষিত হয় ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের প্রিন্সিপাল সর্বাণী ভট্টাচার্য জানিয়েছেন, মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন। সি.বি.এস.সি বোর্ড দ্বারা এই বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। সি.বি.এস.সি বোর্ডের নিয়ম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার শতকরা ৭৫ শতাংশ থাকা বাঞ্ছনীয়। কিন্তু একাংশ ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার ৫০ শতাংশের থেকেও নিচে। বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন হওয়ার পর থেকে সি.বি.এস.সি বোর্ডের নিয়ম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার যেন ৭৫ শতাংশ থাকে এই বিষয়ে ছাত্র সহ অভিভাবকদের অবগত করা হলেও একাংশ ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার একেবারেই নেই বললেই চলে।

এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের এবং শিক্ষার প্রতি সচেতন দৃষ্টি রাখেতে পারে, সেই লক্ষ্যমাত্রা’কে সামনে রেখে ৫০ শতাংশের নিচে যাদের উপস্থিতির হার তাদেরকে বুধবার থেকে PT-2 পরীক্ষায় বসতে দেয়নি বিদ্যালয়ে কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ৩০ জন ছাত্র-ছাত্রীর বিদ্যালয়ে উপস্থিতির হার কম ছিল বলে PT-2 পরীক্ষায় তারা বসতে পারেনি।

সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিবাচক প্রতিক্রিয়া আসছে। আগামীদিনে ছাত্র-ছাত্রীদের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে এই ধরনের সু-উদ্যোগকে সমর্থক করছেন অনেকেই। মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই গঠনমূলক ভূমিকায় বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top