News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পৃথক পৃথক অভিযানে সাফল্য পেয়েছে জিআরপি, ২০০ বোতল এসকফ ও গাঁজা উদ্ধার, ধৃত ৪ 
Image

পৃথক পৃথক অভিযানে সাফল্য পেয়েছে জিআরপি, ২০০ বোতল এসকফ ও গাঁজা উদ্ধার, ধৃত ৪ 

আগরতলা, ২০ নভেম্বর: পৃথক পৃথক নেশাবিরোধী অভিযানে সাফল্য পেয়েছে জিআরপি। গোপন সংবাদের ভিত্তিতে বহি:রাজ্যের চারজন নেশাকারবারিকে  আটক করে।পাশাপাশি, ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা এবং ২০০ এসকফের বোতল  বাজেয়াপ্ত  করতে সক্ষম হয়েছে। 

জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গতকাল আগরতলা রেলস্টেশন থেকে গাঁজা পাচারকালে তিনজনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে দুইজন মহিলা রয়েছেন। তারা অনেকদিম ধরে  অল্প অল্প করে বহি:রাজ্যে গাঁজা পাচার করছেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়েছে। ধৃতরা বিহারের বাসিন্দা পূজা দেবী, রেশমি কুমারী এবং পরেশ কুমার। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট ৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৪৮ হাজার টাকা হবে বলে জানান তিনি। 

এদিকে, আরেকটি অভিযানে গতকাল রাতে একজন নেশা কারবারিকে আটক করা হয়েছে। সে বহি:রাজ্য থেকে ২০০ এসকফের বোতল ত্রিপুরায় নিয়ে এসেছিল। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। 

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top