News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়মিত বেতনক্রমের দাবিতে কর্মবিরতিতে সামিল বনদপ্তরের কর্মীরা
Image

নিয়মিত বেতনক্রমের দাবিতে কর্মবিরতিতে সামিল বনদপ্তরের কর্মীরা

আগরতলা, ২০ নভেম্বর: নিয়মিত বেতনক্রমের দাবিতে একদিনের কর্মবিরতিতে সামিল হয়েছেন বনদপ্তরের কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বঞ্চনার শিকার হচ্ছেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বনদপ্তরের এক কর্মী জানিয়েছেন, বর্তমানে বনদপ্তরে ৩৬৩ জন কর্মী কর্মরত রয়েছেন। অনেকে প্রায় ১৫-২০ বছর ধরে কাজ করে চলেছেন। বর্তমানে তাঁদের বেতন বারো হাজার টাকা। এই টাকায় তাঁদের সংসার চালাতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, সরকারের তরফ থেকে সাত বছর আগে তাদেরকে আর্থিক অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত তারা সরকারি স্কেল পায়নি। এবিষয়ে একাধিকবার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী নিকট দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কোন ধরনের সদোত্তর পায়নি। ফলে আজ বাধ্য হয়ে একদিনের কর্ম বিরতিতে বসেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বঞ্চনার শিকার হচ্ছেন। অতিসত্বর নিয়মিত বেতনকরণ প্রদান করা হোক।

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top