News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া অমানবিক : জিতেন্দ্র চৌধুরী
Image

বুলডোজার চালিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া অমানবিক : জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৭ নভেম্বর : রবিবার আগরতলায় দক্ষিণ রামনগর গোল চক্কর এলাকা পরিদর্শনে যান বিধানসভার বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। সাথে ছিলেন সিপিআইএম বিধায়ক দল। এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কথাবার্তা বলেন তিনি।

প্রসঙ্গত, কিছুদিন পূর্বে দক্ষিণ রামনগর গোল চক্কর এলাকায় সরকারি জমি দখল করে বসবাসরত জনগণের বাড়িঘর বুলডোজার চালিয়ে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা না করেই বহু মানুষকে ঘরছাড়া করে দেওয়ায় অসহায় হয়ে পড়েছেন এলাকার জনগণ। খোলা আকাশের নিচে কোনোভাবে জীবনযাপন করছেন তারা।

বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী সংবাদ প্রতিনিধিদের সম্মুখে বলেন, এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তিনি বুঝতে পারেন যে তারা ৪০-৫০ বছর ধরে সকল বৈধ কাগজ নিয়ে জীবনযাপন করছিলেন। সরকারি জমি থেকে তাদের এত সংক্ষিপ্ত সময়সীমা বেঁধে দিয়ে হঠাৎ করে উচ্ছেদ করে দেওয়া অন্যায় হয়েছে। ১৫-২০ দিনের নোটিশ দিয়ে তাদের বাড়িঘর বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া অমানবিক।

তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুসারে বুলডোজার চালিয়ে এলাকাবাসীকে এভাবে উচ্ছেদ করার প্রক্রিয়ার মাধ্যমে আইন অমান্য করা হয়েছে। যেসকল আধিকারিক এই কাজে নেতৃত্ব দিয়েছেন এবং আইনকে এভাবে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মামলা নিতে পারবে।

এলাকার জনগণ বিধানসভার বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীর হাতে দুই দফা দাবি নিয়ে এক স্মারক তুলে দেন। সরকারের কাছে তাদের দাবি সরকারি জমিতে গৃহ নির্মাণ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা এবং নিশ্চিত আয়ের ব্যবস্থা।

বিধানসভার বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী এদিন রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাদের এই সমস্যা যাতে সমাধান করা হয়। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বলেও জানান।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top