News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধলাই সফরে কেন্দ্রীয় খাদ্য জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বমভানিয়া
Image

ধলাই সফরে কেন্দ্রীয় খাদ্য জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বমভানিয়া

আগরতলা, ১৪ নভেম্বর : কেন্দ্রীয় খাদ্য জনসংভরন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বমভানিয়া আজ দুদিনের ধলাই জেলা সফরে এসেছেন। আজ বিকেল তিনটা নাগাদ তিনি আমবাসায় পৌছে সরাসরি চলে যান ডলুবাড়ি গেইট দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। বিদ্যালয়ে পৌঁছে তিনি ছাত্র-ছাত্রীদের গঠন পাঠন সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন এবং ছাত্র-ছাত্রীদের সাথে ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী এদিন, কুলাই স্থিত সর্বজয়া সি এল এফ’এ বিভিন্ন সহায়ক দলের দিদিদের সাথে তিনি মতবিনিময় করেন এবং তাঁদের কাজকর্ম, আর্থিক কর্মপরিকল্পনা এবং বিগত দিনের অভিজ্ঞতার কথা শুনেন।

প্রতিমন্ত্রী শ্রীমতি নিমুবেন এদিন ধলাই জেলা হাসপাতাল পরিদর্শন করেন। জেলা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসকদের সাথে তিনি চিকিৎসা পরিষেবা নিয়ে কথাবার্তা বলেন।  আজকে কেন্দ্রীয় মন্ত্রীর এই সফরকালে তাঁর সাথে ছিলেন জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

কেন্দ্রীয় মন্ত্রী আগামীকাল আমবাসায় অনুষ্ঠেয় জেলা পর্যায়ের ধরতি আবা জন জাতীয় গৌরব উৎকর্ষ অভিযান কর্মসূচিতে অংশ নেবেন।

Releated Posts

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top