News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দ্বিতীয় রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত
Image

তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দ্বিতীয় রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১৪ নভেম্বর : আজ মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দ্বিতীয় রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগরতলা গোরখাবস্তি স্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন তপশীলি জাতি কল্যাণ দপ্তরের সচিব ও পরিচালকসহ মহকুমা, জেলা ও রাজ্য স্তরের সংশ্লিষ্ট অফিসারগণ।

মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, আজকের এই বৈঠকে রাজ্যের তপশীলি জাতি ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগণের আর্থিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্কিমের দ্রুত বাস্তবায়নের জন্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top