News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বেতন নেই তিন মাস, কাজ বন্ধ উমরাংসো লংকু জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের
Image

বেতন নেই তিন মাস, কাজ বন্ধ উমরাংসো লংকু জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের

হাফলং (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তৰ্গত উমরাংসোর লংকু জলবিদ্যুৎ প্রকল্পের ড্যাম নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা গত তিন মাস থেকে বেতন না পেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন।

উমরাংসোতে এপিজিসিএল-এর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য লারসন অ্যান্ড টার্বো কোম্পানি ড্যাম নির্মাণের কাজ করছে। গত তিন মাস থেকে ওই কোম্পানির শ্রমিকরা বেতন না পেয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। শ্রমিকদের অভিযোগ, গত জুলাই মাস থেকে তাঁদের বেতন বন্ধ। প্রতি বছর দীপাবলিতে তাঁদের বোনাসও দেওয়া হয়। কিন্তু এ বছর দীপাবলিতে শ্রমিকরা বোনাস থেকে বঞ্চিত হয়েছেন। পুরো মাস তাঁদের কাজ করতে হয় ১৫ দিন দিবাভাগে শিফট এবং ১৫ দিন রাতের শিফটে।

দিনরাত এভাবে কাজ করে তাঁরা বেতন না পাওয়ায় তাঁদের পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে বলে আজ বুধবার শ্রমিকরা জানিয়েছেন। শ্রমিকদের দাবি, অবিলম্বে তাঁদের বকেয়া ও বোনাস মিটিয়ে না দিলে তাঁরা আর কাজে ফিরবেন না। পাশাপাশি তাঁদের বেতন সময়মতো প্রদানের দাবিও কোম্পানি কর্তৃপক্ষের কাছে পেশ রেখেছেন।

এদিকে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, কোম্পানির কিছু সমস্যার জন্য শ্রমিকদের বেতন প্রদানে কিছুটা সমস্যা হচ্ছে। তবে ১৫ নভেম্বরের মধ্যে শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে।

লারসন অ্যান্ড টার্বো কোম্পানির শ্রমিকরা সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের হাতে তিন মাসের বকেয়া না আসা পর্যন্ত তাঁরা কোনও অবস্থায় কাজে যোগ দেবেন না।

Releated Posts

সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে উপনির্বাচনের আসন জিতেছিল বিরোধীরা: মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী

শিলং, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন শিলং লোকসভা উপনির্বাচনের প্রচারে বিরোধী দল ভয়েস অব দ্য পিপল পার্টি (ভিপিপি)-র বিরুদ্ধে…

ByByNews Desk Sep 29, 2026

অসমের কৃষিক্ষেত থেকে লে’জের প্যাকেট: ৭৭৮ কোটি টাকার বিনিয়োগে কর্মসংস্থানের বার্তা হিমন্তের

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে ৭৭৮ কোটি টাকার বিনিয়োগের প্রসঙ্গ…

ByByNews Desk Sep 29, 2026

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top