News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এমবিবি বিমানবন্দরে ভূমিকম্প মোকাবিলায় আগামীকাল মহড়া
Image

এমবিবি বিমানবন্দরে ভূমিকম্প মোকাবিলায় আগামীকাল মহড়া

আগরতলা, ১৩ নভেম্বর:  আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের পুরাতন ভবন এলাকায় আগামীকাল প্রাকৃতিক দুর্যোগ (ভূমিকম্প) মোকাবিলায় এক মহড়া অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ বিমানবন্দরের পুরাতন ভবনের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

পশ্চিম ত্রিপুরা জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা বিশাল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির মেজর জেনারেল অজয় কুমার ভার্মা, আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের অধিকর্তা কৈলাশ চন্দ্র মিনা, সিডিআরআই’র এডভাইজার (ট্রান্সপোর্ট সেক্টর) কিরণ গৌডা কে এস, রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রজেক্ট অফিসার শরৎ কুমার দাস প্রমুখ। এছাড়া এনডিআরএফ, পুলিশ, টিএসআর, আসাম রাইফেলস, বিএসএফ, সিআইএসএফ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির মেজর, জেনারেল অজয় কুমার ভার্মা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশেষ করে ভূমিকম্প এলে কি কি করণীয় অথবা ভূমিকম্প আসার পূর্বেই কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সকলকে রাজ্যের সর্বত্র ভূমিকম্পর মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করার পরামর্শ দেন। আগরতলা বিমানবন্দরের অধিকর্তা কে সি মিনাও এবিষয়ে সভায় আলোচনা করেন। 

এডভাইজার (ট্রান্সপোর্ট সেক্টর) সিডিআরআই কিরণ গৌডা কে এস বিমানবন্দরের ভূমিকম্প নিরোধক পরিকাঠামো নির্মাণের বিষয়ে আলোচনা করেন। এনডিআরএফ-এর পক্ষ থেকে পুরাতন বিমানবন্দর ভবনে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন যন্ত্রাংশের প্রদর্শনীর আয়োজন করা হয়।

Releated Posts

জাতীয় ‘পঞ্চায়েত প্রগতি সূচক ২.০’-এ উজ্জ্বল ত্রিপুরা, সেরা জুগল কিশোর নগর পঞ্চায়েত

আগরতলা, ৩০ এপ্রিল: তৃণমূল স্তরের প্রশাসনে নতুন দিশা দেখিয়ে জাতীয় ‘পঞ্চায়েত প্রগতি সূচক (পিপিআই) ২.০’-এ উজ্জ্বল সাফল্য অর্জন…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

নারীদের সংসদীয় প্রতিনিধিত্বে জোরালো বিতর্ক, সর্বদলীয় ঐকমত্যের আহ্বান ত্রিপুরা বিধানসভায়

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বৃহস্পতিবার নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিয়ে তীব্র কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম; সমবেদনা জানালেন মন্ত্রী সুধাংশু

আগরতলা, ৩০ এপ্রিল: উত্তর ত্রিপুরার ফটিকরায়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল পাঁচ বছরের শিশু। বুধবার সন্ধ্যায় রাধানগর গ্রাম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

সীমান্ত এলাকায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৩০ এপ্রিল : সীমান্ত এলাকায় টহলদারির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানাধীন এন সি নগর বর্ডার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top