News Flash

  • Home
  • দেশ
  • সস্ত্রীক ভোট দিলেন অর্জুন মুন্ডা, দলীয় প্রার্থীদের জয় নিয়ে আশাবাদী 
Image

সস্ত্রীক ভোট দিলেন অর্জুন মুন্ডা, দলীয় প্রার্থীদের জয় নিয়ে আশাবাদী 

সেরাইকেলা-খারসাওয়ান, ১৩ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন মুন্ডা। বুধবার ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ানের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন অর্জুন মুন্ডা ও তাঁর স্ত্রী মীরা মুন্ডা।

ভোট দেওয়ার পর ঝাড়খণ্ডে বিজেপির জয় ও দলীয় প্রার্থীদের জয় নিয়ে আশাপ্রকাশ করেছেন অর্জুন মুন্ডা। তিনি বলেছেন, “আমি রাজ্যকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে ভোট দিয়েছি, আশা করি খারসাওয়ানের মানুষও একইভাবে ভোট দেবে। আমি নিশ্চিত আমাদের প্রার্থীরা জয়ী হবেন।” অর্জুন মুন্ডার স্ত্রী মীরা মুন্ডা বলেছেন, “আজ প্রথম দফার ভোট হচ্ছে। আমি সবাইকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবেদন করছি। মানুষ ভোট দিতে উদগ্রীব, ভোট কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।”

Releated Posts

‘বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনীতি নয়’, বললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার

বেঙ্গালুরু, ৯ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়াকে রাজনৈতিক রং না…

ByByNews Desk Jul 9, 2026

পুনেতে ভবন ধস: ধ্বংসস্তূপ থেকে এক দেহ উদ্ধার, জীবিত উদ্ধার ৯; তল্লাশি অব্যাহত

পুনে, ৯ জুলাই (আইএএনএস): মহারাষ্ট্রের পুনের কাছে পিম্প্রি-চিঞ্চওয়াড়ের মোশি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের একটি তিনতলা ভবন ধসের ঘটনায়…

ByByNews Desk Jul 9, 2026

তৃণমূলের তিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে শর্তসাপেক্ষে লেনদেনের অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শর্তসাপেক্ষে এবং সীমিতভাবে অর্থ ব্যবহারের…

ByByNews Desk Jul 9, 2026

গদগে চরম অমানবিকতা: মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

গদগ (কর্ণাটক), ৯ জুলাই : কর্ণাটকের গদগ জেলায় এক মানসিক প্রতিবন্ধী যুবতীকে লাগাতার যৌন নির্যাতন এবং সেই অত্যাচারের…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top