News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মজুরি বৃদ্ধির দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক ওএনজিসির শ্রমিকদের
Image

মজুরি বৃদ্ধির দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক ওএনজিসির শ্রমিকদের

শান্তিরবাজার, ১২ নভেম্বর: মজুরি বৃদ্ধির দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলেন ওএনজিসির শ্রমিকরা। আজ সকাল থেকেই তাঁরা কর্মবিরতীতে নেমেছেন। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বাইখোড়া থানার পুলিশ।

ঘটনার বিবরন জানা গিয়েছে, শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এলাকায় ওএনজিসির বোম ফাঁটানোর কাজ চলছে।  এই কাজে প্রায় ৬০০ শ্রমিক কাজে নিযুক্ত রয়েছেন।  শ্রমিকদের অভিযোগ, কাজে যোগদান করার পূর্বে এগ্রিমেন্ট করা হয়েছে শ্রমিকদের ৫৮০ টাকা মজুরি ও সপ্তাহে একদিন ছুটি দেওয়া হবে।  কিন্তু দেখা যায় দীর্ঘ দিন কাজ করার পর শ্রমিকদের দৈনিক ৪০০ টাকা মজুরি দেওয়াহ চ্ছে এবং সপ্তাহে একদিন ছুটি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।এই নিয়ে শ্রমিকরা মঙ্গলবার সকলে আন্দোলনে সামিল হয়ে কর্মবিরতির ডাক দেয়।  সকলের দাবি শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করে দিতে হবে।  তা নাহলে সকলে অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতিতে সামিল হবেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বাইখোড়া থানার পুলিশ।

তথাকথিক বর্তমান সময়ে শ্রমিক দরদী ভারতীয় মজদুর সংঘ শ্রমিকদের দাবি নিয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছে।  জানা যায় এই অর্থ থেকে মোটা অঙ্কের অর্থ শান্তির বাজার শ্রমিক সংগঠনের দুইজন নেতৃত্বের পকেটে যাচ্ছেন। তারা ওই কাজের সঙ্গে জরিত বলে জানা যায়। ভারতীয় মজদুর সংঘ সর্বদা শ্রমিকদের স্বার্থে কাজ করতে দেখা গেলেও কয়েকজন নেতৃত্ব অর্থের লোভে নিজেদের বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ 

Releated Posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top