News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের অভিযোগ নাবালিকার বিরুদ্ধে
Image

বিয়ের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের অভিযোগ নাবালিকার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১১ নভেম্বর:
বিয়ের প্রলোভন দেখিয়ে সতেরো বছর বয়সী এক নাবালিকাকে অপহরন করার অভিযোগ উঠলো সুজিত শীল নামে এক যুবকের বিরুদ্ধে। ঊনকোটি জেলার কুমারঘাট থানায় এনিয়ে অভিযুক্তের নামে মামলা লিপিবদ্ধ করেছেন নাবালিকার মা। ঘটনা কুমারঘাটের বেতছড়া জগমোহন পাড়া এলাকায়।

কুমারঘাটের বেতছড়া জগমোহন পাড়া এলাকায় এক নাবালিকা মেয়েকে  অপহরণ করা হয়েছে। মেয়ের মা জানিয়েছেন, গত আট নভেম্বর রাতে পরিবারের অন্যদের সঙ্গে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যায় নাবালিকা কন্যা। পরদিন ঘুম থেকে উঠে তারা দেখতে পায় ঘরে নেই মেয়েটি। এরপরই শুরু হয় খোঁজাখুজি। মেয়ে নিখোঁজের ঘটনায় বাড়ির লোকজন জানতে পারেন জগমোহন পাড়া এলাকার বাসিন্দা সুজিত শীল তাকে অপহরন করেছে। এনিয়ে কুমারঘাট থানায় অভিযুক্তের নামধাম দিয়ে মামলা দায়ের করেছেন অপহৃতার মা। বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েকে অপহরন করা হয়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেছেন তিনি। মেয়েকে উদ্ধার করতে পুলিশের কাছে কাতর আবেদন জানিয়েছেন মেয়ের মা।

Releated Posts

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top