News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মায়ের বকুনিতে আত্মহত্যা ১৪ বছরের নাবালিকার
Image

মায়ের বকুনিতে আত্মহত্যা ১৪ বছরের নাবালিকার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ নভেম্বর:
মায়ের বকুনি খেয়ে ফাঁসিতে আত্মঘাতী হল ১৪’বছর বয়সি এক নাবালিকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে নাবালিকার মৃতদেহের সামনে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।

মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মহত্যা করল ১৪ বছরের এক কিশোরী কন্যা। ঘটনা তেলিয়ামুড়া নাবালিকার মামার বাড়িতে। না বালিকাটির বাড়ি জিরানিয়ায়। জানা যায় নাবালিকা মেয়েটির মা তাকে গালমন্দ করেছিলেন। তাতেই বিরাগভাজন হয়ে অভিমানে সে ফাঁসিতে আত্মহত্যার পথ বেছে নেয়। পরিবারের লোকজনরা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক কিশোরী কন্যাটিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top