News Flash

Image

এডিসি প্রশাসনের উদ্যোগে বাস পরিষেবা চালু

আগরতলা, ১১ নভেম্বর: এডিসি প্রশাসনের উদ্যোগে সিএনজি বাস পরিষেবা চালু করা হয়েছে। আজ  এডিসি সদর দপ্তর খুমলুঙ_এ এই পরিষেবার উদ্বোধন করেছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীদেববর্মণ বলেন, ত্রিপুরার এডিসি এলাকায় যাতায়াতের ব্যবস্থা বাড়ানোর জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। তাতে এডিসি এলাকার সমস্ত জনগণের সুবিধা হবে। এদিন তিনি বলেন, টাটা কোম্পানীর সহযোগিতায় এডিসি এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো সিএনজি বাস পরিষেবা চালু করা হয়েছে। এটি ৫২ সিটার সিএনজি বাস নিয়ে আজ টিটিএএডিসি এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে। গত ২০ বছর আগে টিটিএএডিসিতে একটি পরিবহন বিভাগ তৈরি করা হয়েছিল কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট ছিল না। আজ আপাতত তিনটি বাস পরিষেবা চালু করা হয়েছে। আগামীদিনে রাজ্য সরকারের সহযোগিতা পেলে আরও বাস পরিষেবা চালু করা হবে। 

এদিন তিনি বলেন, এই বাসগুলি এডিসি থেকে শহরে এবং নিজস্ব এডিসির মধ্যে যাতায়াতের সহায়তা করবে। এটি ছাত্র, বৃদ্ধ বয়স্ক, মহিলা এবং রাজ্যের সামগ্রিক জনগণকে সাহায্য করবে৷ এই ব্যবস্থার মাধ্যমে এলাকার উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। 

Releated Posts

সাত দিন ধরে পানীয় জলের সংকট, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, আটকে পড়লেন মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ১১ আগস্ট:টানা সাত দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধে সামিল…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরায় ছয় মাসে ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটকের আগমন, তাঁদের মধ্যে বিদেশী ৯ হাজার ৪২৪ জন

নয়াদিল্লি, ১০ আগষ্ট : চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার…

ByBySandeep Biswas Aug 10, 2026

ত্রিপুরার জৈব কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারে বাড়ছে চাহিদা, আগরতলায় ৫১ বিদেশি ক্রেতার অংশগ্রহণ

আগরতলা, ১০ আগস্ট: ত্রিপুরায় জৈব চাষের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগে যেখানে রাজ্যে প্রায়…

ByByTaniya Chakraborty Aug 10, 2026
Scroll to Top