News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিলেন মেয়র দীপক মজুমদার
Image

এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১১ নভেম্বর : নিজ বিধানসভা এলাকার পানীয় জলের সুব্যবস্থা সহ রাস্তাঘাটের ব্যবস্থা করা নিয়ে এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস দিলেন মেয়র দীপক মজুমদার। 

দীর্ঘদিন ধরে জলের সমস্যা এবং রাস্তাঘাট চলাচলের অসুবিধায় ভুগছিলেন পিসিসি ইট ভাট্টা এলাকার জনগণ। সোমবার বিষয়গুলো পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা। 

মেয়র দীপক মজুমদার জানান, পরিদর্শনে এসে এলাকার জনগণের সাথে কথা বলে কোথায় কি সমস্যা এবং কেন এই সমস্যাগুলো হচ্ছে সেটা জানার চেষ্টা করেছেন তিনি। সমস্যাগুলো চিহ্নিত করতে মেয়রের সাথে পুর নিগমের অধিকারিকগণের পাশাপাশি বিদ্যুৎ দপ্তর এবং পিডবলুডি দপ্তরের আধিকারিকও উপস্থিত ছিলেন। 

তিনি আরো জানান, এলাকার জনগণের সমস্যার কথা শুনে উপস্থিত সকলের সাথে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পানীয় জল ও অন্যান্য সকল সমস্যা সমাধান করা হবে। এলাকার জনগণের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Releated Posts

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top