News Flash

  • Home
  • খেলা
  • মঙ্গলবার জিমন্যাস্ট নাদিয়া কোমানোচির জন্মদিন
Image

মঙ্গলবার জিমন্যাস্ট নাদিয়া কোমানোচির জন্মদিন

কলকাতা, ১১ নভেম্বর (হি.স.) : ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিকে একেবারে নিখুঁত ১০.০ স্কোর করে সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিলেন ১৪ বছর বয়সী রোমান কিশোরী জিমন্যাস্ট নাদিয়া কোমানোচি। অলিম্পিকে মোট পাঁচটি স্বর্ণপদকের পাশাপাশি তিনটি রৌপ্য পদক এবং একটি ব্রোঞ্জ পদক পেয়ে কৈশোরেই বিখ্যাত হয়ে উঠেছিলেন তিনি। মঙ্গলবার জিমন্যাস্ট নাদিয়া কোমানোচির জন্মদিন।

১৯৬১ সালের ১২ নভেম্বর রোমের বাকাও প্রদেশের কার কারপাথিয়ান পার্বত্য অঞ্চলের কাছাকাছি একটি ছোট শহর ওনেস্টিতে নাদিয়ার জন্ম হয়।

তবে শুধু জিমন্যাস্টিক নয়, বহু ক্ষেত্রে নাদিয়া বিশ্বখ্যাত মডেলের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। রোমানিয়ান জিমন্যাস্টিক ফেডারেশন, রোমানিয়ান অলিম্পিক কমিটির সহ-সভাপতি হন নাদিয়া। ডোনাল্ড ট্রাম্পের রিয়ালিটি শো ‘দ্য সেলিব্রেটি অ্যাপ্রেন্টিস, ‘সিজন সেভেন’এ নাদিয়া একটি জনকল্যাণমূলক কাজে অর্থ সংগ্রহের জন্য যোগদান করেন।

২০০৪ সালে তার স্মৃতিকথা ‘লেটার্স টু ইয়াং জিমন্যাস্ট’ প্রকাশ পায়। ইএসপিএন চ্যানেলের জন্য ‘ ইন্টারনাল প্রিন্সেস’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন কেটি হোমস। ২০১৫ সালে যার কাহিনীর কেন্দ্রে ছিলেন নাদিয়া কোমানোচি l ১৯৮৪ সালে তার জীবন নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র মুক্তি পায় ‘নাদিয়া’ নামে। ২০১২ সালে ‘দি লোরাক্স’ নামে একটি অ্যানিমেশন চলচ্চিত্রে গ্রানি নোরমার চরিত্রে ডাবিং এর জন্য ইউনিভার্সাল পিকচার্স নাদিয়াকে নির্বাচন করে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top