News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের যৌথ অভিযান
Image

আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের যৌথ অভিযান

আগরতলা, ১১ নভেম্বর : পুর নিগম, জেলা পুলিশ, পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে শহরকে যানমুক্ত করতে আজ এক অভিযান চালানো হয়েছে। রাজধানী আগরতলার ব্যস্ত এলাকার মধ্যে অন্যতম মোটর স্ট্যান্ড-এ এই অভিযান চালানো হয়েছে। 

যানজট মুক্ত রাখতে পরিচালিত এই যৌথ অভিযানে রাস্তার ফুটপাতে বেআইনিভাবে বসে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বেআইনিভাবে বসে ব্যবসা বন্ধ না করলে মঙ্গলবার তাদের দোকানপাট তুলে নেওয়া হবে বলে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ট্রাফিক কর্মীরা অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ির বিরুদ্ধে অভিযান চালায়। জরিমানা করা হয় চালকদের। গাড়িগুলোর জন্য পার্কিং জোনের জায়গা নির্ণয় করে দেওয়া হয়েছে বলে জানান ট্রাফিক এসপি মানিকলাল দাস।

ট্রাফিক পুলিশ সুপার মানিকলাল দাস আরো বলেন, সোমবার এই অভিযান রাজধানীর মোটর স্ট্যান্ড সহ কামান চৌমুহনী এলাকায় চলেছে। রাজধানীর বিভিন্ন এলাকা যানজট মুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Releated Posts

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাট আশ্রমপল্লীতে ৩০ লক্ষ টাকার নেশাসামগ্রী উদ্ধার, আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কুমারঘাটের আশ্রমপল্লী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের নেশাসামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পিকলু…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top