আগরতলা, ১১ নভেম্বর : গোপন সংবাদের ভিত্তিতে আসাম রাইফেলস এবং কাস্টাম বিভাগের যৌথ অভিযানে ১০.৪ লক্ষ বিদেশী সিগারেট উদ্ধার করে। যার বাজারমূল্য ১.২৭ কোটি টাকা হবে। সাথে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আসাম রাইফেলসের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, আজ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া এলাকায় একটি গাড়িকে আটক করে ১০.৪ লক্ষ বিদেশী সিগারেট উদ্ধার করে। যার বাজারমূল্য ১.২৭ কোটি টাকা হবে। সাথে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং একটি বোলেরো গাড়িকে বাজেয়াপ্ত করেছে।

















