News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরিত্যক্ত জায়গায় নিখোঁজ যুবকের পচাঁগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য 
Image

পরিত্যক্ত জায়গায় নিখোঁজ যুবকের পচাঁগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য 

আগরতলা, ১১ নভেম্বর: পরিত্যক্ত জায়গা থেকে নিখোঁজ যুবকের পচাঁগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গতকাল খেজুরবাগানস্থিত ব্রাহ্মণপাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।পরিবারের সদস্যদের দাবি, ওই যুবককে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।  

ঘটনার বিবরণে মৃত যুবকের মামা জানিয়েছেন, ৬ নভেম্বর ছট পূজা দেখতে রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন রনি লস্কর। এরপর আর সে বাড়ি ফিরে যাননি। তাঁকে অনেক খোঁজাখুজির পরও তাঁর কোনো হদিশ পাওয়া যায়নি। গত ৮ নভেম্বর পরিবারের সদস্যরা এনসিসি থানায় নিখোঁজ ডায়েরি করেন।  গতকাল সন্ধ্যায় ওই এলাকার লোক দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করার পর নেপাল বিশ্বাস নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ির সীমানায় রনির মৃতদেহ দেখতে পান। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। 

পরিবারের সদস্যদের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। 

Releated Posts

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top