News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে মনোনয়ন দাখিল করলেন সিপিআইএম প্রার্থী
Image

খোয়াইয়ে মনোনয়ন দাখিল করলেন সিপিআইএম প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৮ অক্টোবর৷৷ খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনিত সিপিআইএম প্রার্থী

খোয়াই বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনে শুক্রবার বামফ্রন্ট মনোনিত সিপিআইএম প্রার্থী বিশ্বজিৎ দত্ত মনোনয়ন পত্র জমা দেন৷ নিজস্ব ছবি৷
খোয়াই বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচনে শুক্রবার বামফ্রন্ট মনোনিত সিপিআইএম প্রার্থী বিশ্বজিৎ দত্ত মনোনয়ন পত্র জমা দেন৷ নিজস্ব ছবি৷

বিশ্বজিৎ দত্ত শুক্রবার মনোনয়ন দাখিল করলেন৷ রিটার্নিং অফিসার তথা খোয়াইয়ের মহকুমা শাসক প্রসূন দে’র কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে৷
শুক্রবার সিপিআইএম খোয়াই জেলা কার্য্যালয়ের সামনে সকাল থেকেই বাম কর্মী সমর্থকদের ভীড় জমতে থাকে৷ এদিন দুপুরে হাজারো কর্মী সমর্থকদের মিছিলের মধ্য দিয়ে প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন৷ মিছিলের অগ্রভাগে ছিলেন দলের প্রার্থী বিশ্বজিৎ দত্ত, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য পদ্মকুমার দেববর্মা ও রঞ্জিত দেববর্মা সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ৷ মনোনয়ন দাখিল পর্বে জনগণের সেই সাড়া প্রতিফলিত হয়েছে মিছিলের মধ্য দিয়ে৷ মিছিলে হাঁটলেন শ্রমিক-কৃষক-মেহনতি মানুষ সহ নবীন-প্রবীন কর্মী সমর্থকরা৷
অন্যদিকে, সিপিআইএম প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের দিনে নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে বাড়ী বাড়ী প্রচারে সামিল হয় কংগ্রেস৷ শুক্রবার দিনভর ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের কংগ্রেসে প্রার্থী প্রণব বিশ্বাসকে নিয়ে প্রচারে ঝড় তুলল দলীয় কর্মী সমর্থকরা৷ এছাড়া বৃহস্পতিবারই মনোনয়ন দাখিল করেছেন বিজেপি প্রার্থী তপন পাল৷ অপরদিকে তৃণমূল কংগ্রেসকে শহরাঞ্চলে দেখা না গেলেও গ্রাম গঞ্জে তারা চষে বেড়াচ্ছে৷ সব মিলিয়ে জমে উঠেছে খোয়াইয়ের নির্বাচনী ময়দান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top