News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ফলে কমলার উৎপাদন বেড়েছে: কৃষিমন্ত্রী
Image

উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ফলে কমলার উৎপাদন বেড়েছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ৯ নভেম্বর: কমলালেবু একটি অর্থকরী ফসল। কমলা চাষের মাধ্যমে আত্মনির্ভর হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। কিল্লা ব্লকের উত্তর বড়মুড়া এলাকা কমলা চাষের জন্য একটি আদর্শ জায়গা। আজ কিল্লা ব্লকের উত্তর বড়মুড়া ভিলেজ কার্যালয় প্রাঙ্গণে রাজ্যভিত্তিক

কমলা উৎসবের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথ বলেন। তিনি বলেন, রাজ্য সরকার কমলা চাষীদের পাশে আছে। উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কমলার উৎপাদন গত বছরের থেকে ভালো হয়েছে। আগে জম্পুইতে কমলা উৎপাদন বেশি হলেও বর্তমানে কিল্লায় অনেক বেশি কমলা উৎপাদন হচ্ছে। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা। কৃষকরাই আমাদের তিনবেলা খাবার যোগায়। কৃষকদের আর্থ সামাজিক মান উন্নয়নে রাজ্য সরকার কাজ করছে। এখন ত্রিপুরার আনারস, কাঁঠাল, লেবু, তেঁতুল, আদা, পান, হলুদ দুবাই, ইংল্যান্ড, জার্মানি ও কাতারে রপ্তানি হচ্ছে। তিনি বলেন, ড্রোন ব্যবহার করে কমলা গাছে কীটনাশক ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে। যাতে পোকার আক্রমণ থেকে কমলা গাছকে রক্ষা করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা উপজাতি এলাকা

স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক পাঠানলাল জমাতিয়া, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় প্রমুখ। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, সমাজসেবী জয়কিশোর জমাতিয়া, সমাজসেবী রতীন্দ্র জমাতিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. পি বি জমাতিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিল্লা বিএসি’র চেয়ারম্যান বাগানহরি মলসম। রাজ্যভিত্তিক কমলা উৎসবে মেলা প্রাঙ্গণে ৩০টি স্টল খোলা হয়েছে। কমলা উৎসব উপলক্ষে কমলাচাষীদের উৎসাহ প্রদানের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রাজেন্দ্র কলই। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন সঞ্জিত কলই ও মেরিকন্যা কলই। উপস্থিত অতিথিগণ তাদের হাতে পুরস্কার তুলে দেন।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top