News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লামডিং-বদরপুর অংশে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ত্রিপুরায় আগামীকাল থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু
Image

লামডিং-বদরপুর অংশে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ত্রিপুরায় আগামীকাল থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু

আগরতলা, ৯ নভেম্বর: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং-বদরপুর অংশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ৪-৫ কিলোমিটার বিস্তৃত রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে বিগত কিছুদিন যাবৎ পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহিঃরাজ্য থেকে রেলপথে রাজ্যে আমদানী বন্ধ রয়েছে।

 ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের তরফে উক্ত এলাকায় রেললাইন সারাইয়ের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে। আগামী ১৩ নভেম্বর, ২০২৪ তারিখ থেকে এই রেললাইন অংশে পুনরায় পণ্য পরিবহণ পরিষেবা চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আইওসিএল কর্তৃপক্ষ বর্তমানে আসামের গুয়াহাটি, বেতকুচি, লামডিং ও শিলচর ডিপো থেকে সড়কপথে ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে রাজ্যে পেট্রোল ও ডিজেল আমদানি করছে। তবে বর্তমানে ধর্মনগরস্থিত আইওসিএল ডিপো সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের মজুতের পরিমাণ কম থাকায় সারা রাজ্যে আগামী ১০ নভেম্বর, ২০২৪ থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হচ্ছে। আগামীকাল থেকে দুই চাকার যানবাহনে দিনে ২০০ টাকার পেট্রোল, তিন চাকার যানবাহনে ৪০০ টাকা এবং চার চাকার যানবাহনে দিনে ১০০০ টাকার পেট্রোল নেওয়া যাবে।খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়ে বলা হয়েছে জনসাধারণ যেন পেট্রোলের এই সংকটকালীন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পেট্রোপণ্য ক্রয় করা থেকে বিরত থাকেন। সকল জনসাধারণের উদ্দেশ্যে এই রেশনিং ব্যবস্থা সুষ্ঠুভাবে মেনে চলার জন্য আবেদন করা হচ্ছে। এই রেশনিং ব্যবস্থার মেয়াদ রাজ্যে রেলপথে পেট্রোপণ্য পরিবহণ পরিষেবা পুনরায় চালু হওয়া পর্যন্ত লাগু থাকবে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top