News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বক্সনগর কলসিমুড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা ধামে অষ্টম বাৎসরিক রাস উৎসবের প্রস্তুতি 
Image

বক্সনগর কলসিমুড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা ধামে অষ্টম বাৎসরিক রাস উৎসবের প্রস্তুতি 

বক্সনগর প্রতিনিধি:- অন্যান্য বছরের ন্যায় এই বছরও বক্সনগর কলসি মুড়া স্থিত শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাধামে অষ্টম বাৎসরিক রাস উৎসব অনুষ্ঠিত হতে চলছে। আগামী ১৪-১৬ নভেম্বর এবং বাংলা ২৮-৩০ এ কার্তিক রাধাগোবিন্দ সেবাধামে রাস উৎসব আয়োজিত হবে। তারই প্রস্তুতি নিয়ে রাতদিন একাকার করে কাজ করে চলছে রাস উৎসব কমিটি। 

কমিটির সদস্যরা জানান, রাস উৎসবের এই অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণের রাস নীলা অমৃত রস আলাপ আস্বাদন করা হবে। আয়োজিত রাস অনুষ্ঠানের সূচনা করবেন কলকাতা থেকে আগত স্বনামধন্য ভাগবত বিশারদ শ্রীকৃষ্ণ দাস মুখার্জি। তিন দিনব্যাপী উদযাপিত এই রাস উৎসবে ধর্মীয় আলোচনা সহ প্রতিদিন সন্ধ্যায় সাতঘটিকা হইতে কীর্তন পাঠ করা হবে। আগামী ১৬ই নভেম্বর ২ ঘটিকা থেকে উপস্থিত সকল ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এসবের পাশাপাশি রাস উৎসবকে কেন্দ্র করে বিশাল মেলা ও মেলবন্ধনের আয়োজন করা হয়েছে।

এদিকে শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাধামের আয়োজিত মহা রাস উৎসব অনুষ্ঠানে সারা ত্রিপুরা রাজ্যের দলমত নির্বিশেষে সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দের উপস্থিতি দ্বারা সর্বাঙ্গীণ সহযোগিতা এবং উৎসবের শ্রীবৃদ্ধি কামনার স্বার্থে সকলকে আহ্বান জানিয়েছেন সেবাশ্রমের রাস কমিটির সেক্রেটারি এবং সভাপতি।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top