News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঝাড়খণ্ডে ভোট-প্রচারে কংগ্রেসকে তোপ শিবরাজের, রাজনাথ দিলেন আশ্বাস 
Image

ঝাড়খণ্ডে ভোট-প্রচারে কংগ্রেসকে তোপ শিবরাজের, রাজনাথ দিলেন আশ্বাস 

রাঁচি, ৯ নভেম্বর (হি.স.) : আর মাত্র কয়েকদিন পরই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জমে উঠেছে নির্বাচনী প্রচার। ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তে একের পর এক জনসভা করছেন বিজেপির শীর্ষ নেতারা। শনিবার ঝাড়খণ্ডের ভারকুণ্ডায় নির্বাচনী জনসভা করেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কংগ্রেসের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, “কংগ্রেস ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করে এবং ‘নফরত কি দুকান’ খুলেছে। রাহুল গান্ধী দেশকে বিভক্ত করার চেষ্টা করছেন। অন্য দেশে গেলে তিনি ভারতকে অপমান করেন। তিনি এখানে অন্য কিছু বলেন, কিন্তু আমেরিকায় গেলে দেশে সংরক্ষণ বাতিলের কথা বলেন।”

ঝাড়খণ্ডের জনগণকে একগুচ্ছ আশ্বাস দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং।

তিনি ঝাড়খণ্ডের খুন্তির নির্বাচনী জনসভায় এদিন বলেছেন, “বছরে দু’টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। ২,২৭,০০০ সরকারি পদ স্বচ্ছতার সঙ্গে পূরণ করা হবে। প্রতি মাসে ২০০০ টাকা ২ বছরের জন্য বেকার গ্র্যাজুয়েটদের অ্যাকাউন্টে জমা করা হবে, যাতে তাঁরা চাকরি খুঁজে পেতে পারে।”

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top