News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস ও জেএমএম সরকার সমগ্র দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত : অমিত শাহ 
Image

কংগ্রেস ও জেএমএম সরকার সমগ্র দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত : অমিত শাহ 

হাজারীবাগ, ৯ নভেম্বর (হি.স.): কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-কে একযোগে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। শনিবার ঝাড়খণ্ডের হাজারীবাগে এক নির্বাচনী প্রচারে অমিত শাহ বলেছেন, “কংগ্রেস ও জেএমএম সরকার সমগ্র দেশে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। এটা বদলানো দরকার।”

জনগণের উদ্দেশ্যে অমিত শাহের আর্জি, “এই দুর্নীতি বন্ধ করতে চাইলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস সরকারকে উপড়ে ফেলুন। যারা আপনাদের টাকা চুরি করেছে তাদের রেহাই দেওয়া হবে না।”

অমিত শাহ আরও বলেছেন, “যে কংগ্রেস দল গরিবদের কথা বলে, তারা এখনও পর্যন্ত গরিবের জন্য কিছুই করেনি, জেএমএমও কিছু করেনি।১০ বছরে, মোদীজি দরিদ্রদের স্থায়ী ঘর দিয়েছেন, জল, গ্যাস সিলিন্ডার, টয়লেট এবং ৫ কেজি গম এবং চাল বিনামূল্যে দিয়েছেন।” শাহ আরও বলেছেন, “রাহুল বাবা আমেরিকায় গিয়েছিলেন, সেখানে ইংরেজিতে কথা বলার সময় তিনি বলেছিলেন এই দেশে এখন আর সংরক্ষণের প্রয়োজন নেই। এখন তিনি সমস্ত সীমা অতিক্রম করেছেন, এখন মহারাষ্ট্রের উলেমা-ই-হিন্দ জনতা তাঁকে একটি স্মারকলিপি দিয়েছে, যাতে বলা হয়েছিল, এই দেশের সংখ্যালঘুদের, মুসলমানদের ১০ শতাংশ সংরক্ষণ দিন। আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে সংরক্ষণের অনুমতি দেয় না। কিন্তু এই কংগ্রেস এবং জেএমএম লোকজন নিজেদের ভোটব্যাঙ্কের জন্য মুসলমানদের সংরক্ষণ করতে চায়।”

Releated Posts

বিহারের ঔরঙ্গাবাদে মাটির বাড়ি ধসে ১২ বছরের কিশোরীর মৃত্যু, আহত ৪

পটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মাটির বাড়ি ধসে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আমাদের ওপর আস্থা রাখুন, আশীর্বাদও চাই’: রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত সিইও জিতেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

যন্তর মন্তরের পর বিজেপি ব্যাকফুটে’: সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের পর বিজেপি ‘ব্যাকফুটে’ চলে গিয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top