News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদয়পুরে গুলিবিদ্ধ থাইল্যান্ডের মহিলা, পুলিশকে সহায়তা না করার অভিযোগ 
Image

উদয়পুরে গুলিবিদ্ধ থাইল্যান্ডের মহিলা, পুলিশকে সহায়তা না করার অভিযোগ 

উদয়পুর, ৯ নভেম্বর (হি.স.): রাজস্থানের উদয়পুরে গুলিবিদ্ধ হলেন থাইল্যান্ডের এক মহিলা। গুলিবিদ্ধ অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশকে সহায়তা না করার অভিযোগ উঠেছে ওই মহিলার বিরুদ্ধে। উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল শনিবার বলেছেন, “আমরা হাসপাতাল থেকে তথ্য পেয়েছি, একজন বিদেশী মহিলা বাম বগলের কাছে গুলির আঘাত পেয়েছেন। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তিনি একজন থাই মহিলা এবং গত ৪-৫ দিন ধরে সুরাজপোলের একটি হোটেলে এক বন্ধুর সঙ্গে ছিলেন। শুক্রবার গভীর রাত ১-২ টোর মধ্যে অন্য এক বন্ধুর সঙ্গে বাইরে যাওয়ার অজুহাতে সে হোটেল থেকে বের হয় এবং সকাল সাড়ে পাঁচটা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।”

পুলিশ সুপার যোগেশ গোয়েল আরও জানিয়েছেন, “তাঁকে একটি গাড়িতে করে ৩-৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্যাসিফিক মেডিকেল কলেজের জরুরি ওয়ার্ডে রেখে যায়। যেহেতু এটি একটি মেডিকেল-আইনি মামলা ছিল, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এমভিএ হাসপাতালে স্থানান্তর করা হয়। বুলেটটি এখনও তাঁর শরীরে আটকে আছে এবং সে চিকিৎসাধীন। আমরা সিসিটিভি স্ক্যান করছি যাতে জানতে পারি সে এত রাতে কার সঙ্গে বাইরে গিয়েছিল… সে জিজ্ঞাসাবাদে খুব বেশি সহযোগিতা করছে না, তবে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।”

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top