News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ডে বিকাশের মহাযজ্ঞ অব্যাহত রয়েছে : প্রধানমন্ত্রী 
Image

উত্তরাখণ্ডে বিকাশের মহাযজ্ঞ অব্যাহত রয়েছে : প্রধানমন্ত্রী 

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে দেবভূমির বাসিন্দাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, উত্তরাখণ্ড নতুন রেকর্ডের পাশাপাশি উন্নয়ন ও সমৃদ্ধিও করছে। প্রধানমন্ত্রীর কথায়, উত্তরাখণ্ড নতুন প্রবণতা এবং মান নির্ধারণ করছে। উল্লেখযোগ্যভাবে, উত্তরাখন্ড ২০২৩-২০২৪ সুস্থায়ী উন্নয়ন লক্ষ্য ইন্ডিয়া সূচকে শীর্ষে রয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা দিবসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। উত্তরাখণ্ডের রজত জয়ন্তী বর্ষের সূচনা হল। আমাদের উত্তরাখণ্ড ২৫-তম বছরে পদার্পণ করছে। এখন, আমাদের অবশ্যই উত্তরাখণ্ডের উজ্জ্বল ভবিষ্যতের দিকে আগামী ২৫ বছরের যাত্রা শুরু করতে হবে।” প্রধানমন্ত্রী বলেছেন, “উত্তরাখণ্ডে বিকাশের মহাযজ্ঞ অব্যাহত রয়েছে। দেবভূমির মর্যাদা বাড়াচ্ছে এই মহাযজ্ঞ! আমাদের সরকার বিকাশ ও বিরাসত নিশ্চিত করতে এবং প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, আমরা উত্তরাখণ্ডে আমাদের ধর্মীয় স্থানগুলির ভব্য এবং দিব্য নির্মান করার মিশনে আছি।”

Releated Posts

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারের অন্তর্বর্তী সুরক্ষা ৩ জুলাই পর্যন্ত বাড়াল পাটনা আদালত

পাটনা, ৩০ জুন (আইএএনএস): কোচিং সেন্টারকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় শিক্ষাবিদ ফয়সাল খান ওরফে ‘খান স্যার’-কে অন্তর্বর্তী স্বস্তি…

ByByNews Desk Jun 30, 2026

আদানির ভিঝিঞ্জাম বন্দরে ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনতে ১.৩৯৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এমএসসি গ্রুপের সহযোগী সংস্থা

আমদাবাদ, ৩০ জুন (আইএএনএস): আদানি বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এপিএসইজেড) মঙ্গলবার জানিয়েছে, এমএসসি গ্রুপ-এর কনটেনার টার্মিনাল পরিচালনাকারী…

ByByNews Desk Jun 30, 2026

গ্রিসেও চালু হল ইউপিআই, ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী বিস্তার: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) এখন গ্রিসেও চালু হয়েছে। এর ফলে যোগ্য গ্রাহকেরা তাৎক্ষণিক,…

ByByNews Desk Jun 30, 2026

এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রধান বিচারপতিকে ২৩ দল ও এক নির্দল সাংসদের যৌথ চিঠি: জয়রাম রমেশ

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): জয়রাম রমেশ মঙ্গলবার জানিয়েছেন, নির্বাচন কমিশন-র বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top