News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লিতে দূষণের পরিমাণ বেড়েই চলেছে, ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন রাজধানী
Image

দিল্লিতে দূষণের পরিমাণ বেড়েই চলেছে, ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন রাজধানী

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): বায়ুদূষণে নাজেহাল অবস্থা রাজধানী দিল্লিতে। বিগত কয়েকদিনের মতো শনিবার সকালেও ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল রাজধানী দিল্লি। একই অবস্থা ছিল রাজধানী সংলগ্ন অঞ্চলেও। এদিন সকালে ধোঁয়াশা এতটাই বেশি ছিল যে দৃশ্যমানতাও কমেছে। শীত যত এগিয়ে আসছে দিল্লির বাতাসের গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা একিউআই ততই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে।

শনিবার সকালে দিল্লির ইন্ডিয়া গেট, দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ ছিল। সকালে প্রাতঃভ্রমণে বেরোনো মানুষজন এই দূষণে নিজেদের অস্বস্তির কথা জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, দূষণের জন্য শ্বাসকষ্টের মতো সমস্যাও হচ্ছে। অক্ষরধাম মন্দির এলাকায় বাতাসের গুণগতমান ছিল ৩৯৩, কর্তব্যপথে ৩৯১ আবার দিল্লি এইমস এলাকায় ৩৪৩।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top