News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এসটি, এসসি সহ সকল অংশের সার্বিক উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: মুখ্যমন্ত্রী
Image

এসটি, এসসি সহ সকল অংশের সার্বিক উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ নভেম্বর: সকল অংশের মানুষ তথা এসসি, এসটি সহ সমস্ত সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার। শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওবিসি (পশ্চাদপদ শ্রেণী) দপ্তরের উদ্যোগে আয়োজিত ড. বি.আর আম্বেদকর, গোল্ড মেডেল এওয়ার্ড, বিদ্যাসাগর, সোশিও কালচারাল এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ড. বি আর আম্বেদকরের নির্দেশিত পথ অনুসরণ করতে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ড. বি.আর আম্বেদকর চেয়েছিলেন সবার মধ্যে সমতা রাখতে। তাঁর স্বপ্ন সব মানুষের উন্নয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই দিশায় কাজ করছেন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ও বলেছেন বেনিফিসিয়ারি স্কিমগুলি (কেন্দ্রীয় ও রাজ্য) যাতে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়। বিশেষ করে পশ্চাদপদ অংশের মানুষের কাছে জনমুখী প্রকল্পের সুফল পৌঁছে দিতে হবে। কারণ এই শ্রেণীর মানুষের উন্নয়ন না হলে সমাজও এগিয়ে যাবে না।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত দিশায় ত্রিপুরা সরকারও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে প্রায় ২৪.৫% ওবিসি ভুক্ত মানুষ রাজ্যে রয়েছেন। সেদিক থেকে জনসংখ্যার একটা বড় অংশ এই শ্রেণীতে রয়েছেন। কাজেই কাউকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী বার বার বলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। সবার উন্নতি হলেই তবে একটা ‘ফিল গুড’ ভাব চলে আসবে। সরকার সমস্ত গোষ্ঠীর উন্নয়নে সহায়তা করবে। জনজাতি, এসসি, ওবিসি সহ সমস্ত সম্প্রদায়ের উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। সেই লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। আজকের কর্মসূচিতে গোল্ড মেডেল দেওয়া সহ বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। স্বল্প ঋণ প্রদানের মাধ্যমে কিভাবে তাদের স্বাবলম্বী করা যায় সেটাও দেখা হচ্ছে। এক্ষেত্রে ওবিসি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।

মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে বলেন, আর্থিক সহায়তা প্রদান করলে বিনিময়ে সেটাও ফিরিয়ে দিতে হবে। এতে অন্যদেরও সহায়তা করা যাবে। এজন্য দপ্তরকেও সজাগ নজর রাখতে হবে। এবিষয়ে যথাযথ নজরদারি রাখা না হলে দপ্তরেরও উন্নয়ন হবে না। আমি এখানে উপস্থিত ছাত্রছাত্রীদের বলবো যে মনে রাখতে হবে আমি কোন অংশে কারোর চাইতে কম নই। ড. বি আর আম্বেদকরের সব মানুষকে সাথে নিয়ে চলার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। উনি যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথেই এগিয়ে যেতে হবে। ডাঃ সাহা বলেন, উন্নয়ন ছাড়া কোন কথা নয়। উন্নয়ন সবার আগে, বাকি সব পরে। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুতে এই সরকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী আমাদের হিরা মডেল দিয়েছেন। আগে যেটা ত্রিপুরাতে আমরা কোনদিন ভাবিনি, এখন সেটাই হচ্ছে। এখান থেকে ধর্মনগর, কৈলাশহর যাওয়া একেবারে সহজ হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। ইন্টারনেট ব্যবস্থার উন্নতি হয়েছে। রেলওয়ে, এয়ারওয়ে উন্নত হয়েছে।

মুখ্যমন্ত্রী আরো বলেন, এই সরকার স্বচ্ছভাবে মানুষের সার্বিক কল্যাণে কাজ করছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিও উল্লেখযোগ্যভাবে ভালো অবস্থানে রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, ঋণ প্রদান সহ অন্যান্য ক্ষেত্রে আমাদের অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য সুরক্ষা ও নিরাপত্তা প্রদানের জন্য সচেষ্ট হতে হবে।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবিসি কল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরা স্টেট ওবিসি কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদার, ত্রিপুরা ওবিসি কো- অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান মৃণাল কান্তি নাথ, ওবিসি কল্যাণ দপ্তরের সচিব তাপস রায়, ওবিসি দপ্তরের অধিকর্তা মহম্মদ সাজাদ পি সহ অন্যান্য আধিকারিকগণ।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top