News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কদমতলার দীর্ঘ দিনের এতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত করেছিল শাসক দল বিজেপি : মানিক সরকার
Image

কদমতলার দীর্ঘ দিনের এতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত করেছিল শাসক দল বিজেপি : মানিক সরকার

আগরতলা, ৮ নভেম্বর : কদমতলার দীর্ঘ দিনের এতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত করেছিল শাসক দল বিজেপি। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্তের বিরুদ্ধে লড়াই করতে হবে। আজ ক্ষতিগ্রস্ত কদমতলা বাজার পরিদর্শনে গিয়ে এমনটাই অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পুলিটব্যুরোর সদ্যস মানিক সরকার।

আজ বাং প্রতিনিধি দোলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পুলিটব্যুরোর সদ্যস মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিএম নেতা পবিত্র কর, মানিক দে সহ অন্যানরা।

এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সামান্য চাঁদা আদায়কে কেন্দ্র করে ধ্বংসলীলায় পরিনত করেছে কদমতলা বাজারকে। পুলিশের গুলিতে একজন নিহত ও তিনজন আহতও হয়েছেন। সময় থাকতে এই ঘটনা সামাল দিতে পারত প্রশাসন। কিন্তু তাঁদের উদাসীনতার কারণে বহু মানুষের ক্ষতি হয়েছে। কিন্তু আশ্চর্য্যের বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা এখনো ক্ষতিগ্রস্ত কদমতলা বাজার ও এলাকা পরিদর্শনে আসেন নি।

তাঁর অভিযোগ, রাজ্যে হঠাত করে সাম্প্রাদয়িক উস্কানিমূলক ঘটনাগুলি হচ্ছে না। ত্রিপুরায় ছয় বছরের বিজেপি সরকারের আমলে এই ঘটনাটি ঘটছে। কদমতলার দীর্ঘ দিনের এতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত করেছিল শাসক দল বিজেপি। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্তের বিরুদ্ধে লড়াই করতে হবে। পাশাপাশি এদিন তিনি পুলিশের গুলিতে নিহতের পরিবারের একজনকে সরকারি চাকুরী এবং আহতদের আর্থিক সাহায্য প্রদানের আবেদন জানিয়েছেন।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top