News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় মৎস চাষের মাধ্যমে বেকারদের কমসংস্থানের ব্যবস্থা করাই ত্রিপুরা সরকারের একমাত্র লক্ষ্য : মন্ত্রী সুধাংশু 
Image

ত্রিপুরায় মৎস চাষের মাধ্যমে বেকারদের কমসংস্থানের ব্যবস্থা করাই ত্রিপুরা সরকারের একমাত্র লক্ষ্য : মন্ত্রী সুধাংশু 

আগরতলা, ৮ নভেম্বর: ত্রিপুরায় মৎস চাষের মাধ্যমে বেকারদের কমসংস্থানের ব্যবস্থা করাই একমাত্র লক্ষ্য ত্রিপুরা সরকারের। আজ গোর্খাবস্তিস্থিত মৎস্য অধিকর্তা অফিসে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে একথা বলেন মন্ত্রী সুধাংশু দাস।

এদিন তিনি বলেন, মত্স দপ্তরের সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে এক পর্যালোচনার বৈঠকের আয়োজন করা হয়েছে।মূলত এই বৈঠকে পরিমাণে মাছের উৎপাদন বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে।তাছাড়া, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে কাজ গুলি চলছে তা কোন পর্যায়ে রয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় ভয়াবহ বন্যায় মৎস চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। তাঁদের ক্ষতিপূরণে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বন্যায় রাজ্যের মৎস্য চাষীদের ক্ষতি হয়েছে ১৩৫০ কোটি টাকা। রাজ্য সরকার আপাতত মাত্র ১০ কোটি টাকা সহযোগিতা করেছে। 

তাঁর কথায়, রাজ্যে প্রতিবছর প্রায় ১ লক্ষ ১৬ হাজার মেট্রিক টনের মতো মাছের চাহিদা রয়েছে। তার অনুপাতে মাছের উৎপাদন ৮৩ হাজার মেট্রিক টন রয়েছে। প্রায় ৩২ হাজার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে তা পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং কিছুটা বাংলাদেশ থেকে আসে। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া, মাছের ক্ষেত্রে সাধারণ মানুষের চাহিদা মেটানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিয়েও পর্যালোচনার বৈঠকের আলোচনা করা হয়েছে।

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top