News Flash

  • Home
  • Uncategorized
  • এবার শাপুরজি পালোনজি গোষ্ঠীর শেয়ার কেনার পথে টাটা সন্স
Image

এবার শাপুরজি পালোনজি গোষ্ঠীর শেয়ার কেনার পথে টাটা সন্স

tata-sonsনয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : সাইরাস মিস্ত্রির ঝামেলা থেকে হাত ধুয়ে ফেলতে এবার টাটা সন্সে শাপুরজি পালোনজি গোষ্ঠীর শেয়ার কেনার পথে হাঁটতে চায় টাটা গোষ্ঠী| টাটা সন্সের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রতন টাটা সাইরাস মিস্ত্রির শেয়ার কিনে নিয়ে ক্রমবর্ধমান বিতর্ক থেকে মুক্তি পেতেই, এই উদ্যোগ বলে মত বিশেষজ্ঞদের| টাটা গোষ্ঠীতে সাইরাসের শাপুরজি পালোনজির ১৮ শতাংশ শেয়ার রযেছে| টাটা সন্সের পর শাপুরজি পালোনজিই সংস্থার দ্বিতীয় বৃহত্তম স্টোকহোল্ডার|
জানা গিযেছে, বিভিন্ন অর্থলগ্নি সংস্থা ও দীর্ঘস্থায়ী বিনিয়োগকারীর সঙ্গে কথা চালাচ্ছে টাটা গোষ্ঠী| সাম্প্রতিক কাদা ছোড়াছুড়ির জেরে শাপুরজি পালোনজি যদি তাদের শেয়ার বেচে দেয়, তবে যেন সমমনস্ক কাউকে ওই শেয়ার কেনার জন্য পাশে পায় টাটা গোষ্ঠী|
সূত্রের খবর, টাটা ট্রাস্টস চায়, এমন কেউ ওই শেয়ার কিনে নিন, যিনি টাটা গোষ্ঠীর স্বার্থের কথা খেয়াল রাখবেন, সংস্থার প্রতি তাদের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির অংশীদারও হবেন| জানা গিয়েছে, টাটা ট্রাস্টসও শাপুরজি পালোনজির শেয়ার কিনে নেওয়ার কথা ভাবনাচিন্তা করছে| এ জন্য টাকা তোলার পরিকল্পনা করছে তারা| টাটা সন্সে টাটা ট্রাস্টসের ৬৬ শতাংশের মত শেয়ার রয়েছে, দরকারে কিছু শেয়ার বেচেও তারা ওই শেয়ার কিনতে পারে|
উল্লেখ্য, টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে সোমবার সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার পর থেকে তাদের শেয়ারের পতন হয়েছে| তবে শুক্রবার পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে| যদিও তারা আগেই প্রায় ৫৫ হাজার কোটি টাকা শেয়ার বাজারে খুইয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top