News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে দূষণের জন্য এএপি-র রাজনীতি দায়ী : শেহজাদ পুনাওয়ালা 
Image

দিল্লিতে দূষণের জন্য এএপি-র রাজনীতি দায়ী : শেহজাদ পুনাওয়ালা 

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): দিল্লিতে যমুনার জলের দূষণ নিয়ে চিন্তা ক্রমেই বাড়ছে, রাজধানীতে যমুনার জলে শুক্রবার ছটপুজোর অন্তিম দিনও দূষণের ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল। আর দূষণের জন্য আম আদমি পার্টির সরকারকে আক্রমণ করেছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। শুক্রবার সকালে দিল্লির কালিন্দী কুঞ্জের যমুনা ঘাটে যান পুনাওয়ালা। গিয়ে দেখেন, বিষাক্ত ফেনার মাঝেই যমুনা নদীতে ছটপুজো করছেন পুণ্যার্থীরা।

এই দূষণের জন্য এএপি-কে দায়ী করে শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “সূর্যদেবের কাছে প্রার্থনা জানাতে বহু মানুষ এখানে এসেছেন। তবে পরিস্থিতি এমন যে দিল্লি হাইকোর্টকেও বলতে হয়েছিল, কেউ যেন প্রার্থনা করতে ঘাটে না যান, কারণ এতে তাঁদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। এমনকি কংগ্রেস নেতারাও বলেছেন, যমুনা নদীর অবস্থা কতটা খারাপ হয়েছে। এখন নদীর উপরিভাগে বিষাক্ত ফেনার পুরু স্তর ভেসে উঠছে। ৭ হাজার কোটি টাকা খরচ হলেও নদীর অবস্থা খারাপ হয়েছে। ভক্তরা এখানে জড়ো হয়েছেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল অনুপস্থিত। এএপি-এর রাজনীতি দূষণের জন্য দায়ী।”

Releated Posts

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026

গণতন্ত্রে অরাজকতার পরিবেশ তৈরির চেষ্টা, ভারত জোটের বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) এবং মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভারত জোটের প্রস্তাবিত…

ByByNews Desk Oct 6, 2026

ভুটানে ৭৭০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প গড়বে আদানি পাওয়ার ও ড্রুক গ্রিন পাওয়ার

থিম্পু/আহমেদাবাদ, ৬ অক্টোবর (আইএএনএস): ভুটানে ৭৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চামখারচু-১ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চুক্তি করল আদানি পাওয়ার এবং…

ByByNews Desk Oct 6, 2026

অ্যাপ-ভিত্তিক ক্যাবে মহিলাদের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারি করল জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহারকারী মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয়…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top