রক্সোল, ২৮ অক্টোবর (হি.স.) : টিউশন পড়তে গিয়ে শিক্ষকের যৌন লালসার শিকার ছাত্রী| যার জেরে গর্ভবতী হয়ে পড়ে ক্লাস এইটের ছাত্রী| ঘটনাটি ঘটেছে বিহারের রক্সোল জেলার ঘোড়াসহত থানা এলাকায়| বছর তেরোর ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুত্ত্ শিক্ষক ধর্মেন্দ্র কুমারকে গ্রেফতার করেছে পুলিশ|
মাসপাঁচেক আগের ঘটনা| প্রতিদিনের মত সেদিনও ধর্মেন্দ্র কুমারের কাছে টিউশন পড়তে গিয়েছিল ওই ছাত্রী| অভিযোগ, অন্য ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে তাকে ঘরের ভিতর ধর্ষণ করে শিক্ষক| পুলিশকে নির্যাতিতা জানিয়েছে, সবাই চলে যাওয়ার পর তাকে কুপ্রস্তাব দেয় শিক্ষক| কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রথমে মারধর পরে ধর্ষণ করা হয় তাকে| এখানেই থেমে থাকেনি অত্যাচার| বাড়িতে জানালে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় অভিযুক্ত শিক্ষক| স্থানীয় একটি স্কুলে পরিচারিকার কাজ করেন ওই ছাত্রীর ঠাকুমা| মুখ খুললে তাঁকে কর্মচু্যত করা হবে বলে হুমকি দেওয়া হয়| ফলে মুখ বন্ধ রাখতে বাধ্য হয় নির্যাতিতা কিশোরী| কয়েকদিন আগে পেটে যন্ত্রণা শুরু হলে ডাক্তারের কাছে যাওয়ার পরই সামনে আসে আসল ঘটনা| ডাক্তার জানায়, গর্ভবতী হয়ে পড়েছে সে | তারপর মা-বাবাকে সব কথা খুলে বলে ওই ছাত্রী|
এরপরই ঘোড়াসহত থানায় গিয়ে ধর্মেন্দ্র কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়| পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে| পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করে নেয় ওই শিক্ষক| তাকে আদালতে তোলা হয়| অভিযুক্তকে জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত|
বিহারে গৃহশিক্ষকের যৌন লালসার শিকার ছাত্রী, গর্ভবতী পড়ুয়ার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















