News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগ : অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারল পিএসজি
Image

চ্যাম্পিয়ন্স লিগ : অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারল পিএসজি

প্যারিস, ৭ নভেম্বর (হি.স.): বুধবার (৬ নভেম্বর) রাতে পিএসজি হারল অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে। শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরেছে তারা। অ্যাতলেটিকোর হয়ে দুটি গোলই করেছেন আর্জেন্টিনার নাহুয়েল মলিনা ও অ্যাঞ্জেল কোরেয়া। পিএসজির একমাত্র গোলটি জাইরে এমেরির।

ম্যাচের ১৪ মিনিটে জাইরে এমেরির করা গোলে এগিয়ে যায় পিএসজি । গোলটির ক্ষেত্রে অ্যাসিস্ট করেন উসমান ডেম্বেলে। এই গোলের ৪ মিনিট পরই সিমিওনের বাড়ানো বল পেয়ে মলিনা আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন। ৬৭ মিনিটে হুলিয়ান আলভারেজের বদলি নেমে কোরেয়া যোগ করা সময়ে গ্রিজম্যানের দূরপাল্লার শটে বল পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে পরাস্ত করেন গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমাকে। এই হারের ফলে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২৫ নম্বরে পিএসজি। ৬ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো আছে ২৩ নম্বরে ।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top