News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়ন্স লিগ : রিয়ালকে গুঁড়িয়ে দিল এসি মিলান
Image

চ্যাম্পিয়ন্স লিগ : রিয়ালকে গুঁড়িয়ে দিল এসি মিলান

সান্তিয়াগো, ৬ নভেম্বর(হি.স.) : সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি জিতেছে মিলান। তারা বের্নাবেউয়ে রিয়ালকে ৩-১ গোলে গুঁড়িয়ে দিল। আসরে প্রথম দুই ম্যাচে হারের পর টানা দুই ম্যাচ জিতল প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়নরা। দ্বাদশ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের কর্নারে হেডে জালে বল পাঠান জার্মান ডিফেন্ডার মালিক চাও। ২৩তম মিনিটে দলের মুখে হাসি ফোটান ভিনিসিউস। জুড বেলিংহ্যামের বক্সে বাড়ানো পাস ধরে ভিনিসিউস এগিয়ে যাওয়ার সময় তাকে বক্সের মধ্যে স্লাইড করে ফেলে দেন ডিফেন্ডার এমেরসন। পেনাল্টির পায় রিয়াল। পানেনকা স্পট কিকে গোল করে সমতা টানেন। বিরতির আগে ৩৯তম মিনিটে ফের পিছিয়ে পড়ে রিয়াল। আলভারো মোরাতা আবার এগিয়ে দেয় মিলানকে। আর দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ব্যবধান বাড়ায় মিলান। লেয়াওয়ের পাস থেকে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। বার্সেলোনার বিপক্ষে গত সপ্তাহে লা লিগায় ঘরের মাঠেই ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল। এবার হারলো মিলানের কাছে l সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি ম্যাচ হারল রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে তারা হারল দুটিতে। চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে মিলান।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top