News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শহরের যানজট এড়াতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর
Image

শহরের যানজট এড়াতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর

আগরতলা, ৬ নভেম্বর: শহরকে যানজট মুক্ত রাখতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর। রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। আজ বটতলা বাজারে অভিযান চালানো হয়েছে।

এদিন ট্রাফিক এসপি মানিক দাস বলেন, শহরের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তাতে যানযট সৃষ্টি হচ্ছে। আজ বটতলা বাজারে অভিযান চালানো হয়েছে। 

এদিন তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বটতলা বাজারে অবৈধভাবে দোকানদারী করে চলেছেন ব্যবসায়ীরা। বেআইনিভাবে চলাচলের রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু ব্যবসায়ী। তাতে বাজারে যানজটের সৃষ্টি হচ্ছে। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, দূর্ঘটনা এড়াতেও এই অভিযান চালানো হয়েছে। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি। 

Releated Posts

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top