News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক খসড়ার পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক খসড়ার পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ নভেম্বর : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ সচিবালয়ে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক (TSQAAF) খসড়ার পর্যালোচনার জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, এসসিইআরটি’র অধিকর্তা এল ডার্লং, সমগ্র শিক্ষা প্রকল্প এবং এসসিইআরটি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৈঠকে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট ও অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক খসড়ার মূল বিষয়বস্তু সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সর্বদা গুণগত শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে। তাই উন্নত শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি ক্রমাগত পর্যালোচনার মাধ্যমে শিক্ষার সার্বিক স্তর মূল্যায়নে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করতে পারে সেদিকে লক্ষ্য রেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যকরী উদ্যোগ নেওয়ার কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী ধলাই এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট ও অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক- এর প্রথম পর্যায়ের পাইলট প্রজেক্ট বাস্তবায়ন নিয়ে সংশ্লষ্টদের একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেন, যাতে সাফল্য এবং চ্যালেঞ্জগুলির সঠিক মূল্যায়ন করা যায়।

বৈঠকে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট ও অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক (TSQAAF) খসড়ার বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট ও অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্ক-এর মাধ্যমে স্কুল কমপ্লেক্সগুলির শিক্ষা ও পরিকাঠামোগত সমস্যা ও ত্রুটিগুলি চিহ্নিত করা সম্ভব হবে এবং উপযুক্ত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া যাবে। শীঘ্রই ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট ও অ্যাক্রিডিটেশন ফ্রেমওয়ার্কটি (TSQAAF) রাজ্যে চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে বিশেষ সচিব জানান। বৈঠকে এসসিইআরটি এবং মাধ্যমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তাগণ তাদের চলমান শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top