News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে নিষিদ্ধ হচ্ছে প্রকাশ্যে মদ্যপান
Image

দিল্লিতে নিষিদ্ধ হচ্ছে প্রকাশ্যে মদ্যপান

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : দিল্লিতে নিষিদ্ধ হচ্ছে প্রকাশ্যে মদ্যপান| এবার থেকে দিল্লিতে প্রকাশ্যে মদ্যপান করলে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে | আর ঝামেলা করলে তার পরিমাণ দাঁড়াতে পারে ১০ হাজার টাকা| সঙ্গে হতে পারে তিন মাসের জেলও| এরকমটাই ঘোষণা করেছে দিল্লি সরকার| আগামী ৭ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা লাঘু হবে|
দিল্লি সরকারের হয়ে এই ঘোষণাটি করেছেন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া| তিনি জানিয়েছেন, প্রকাশ্যে মদ্যপান বন্ধ করতে একটি অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছে| এর সঙ্গে মদের দোকানের সামনে মদ্যপান বন্ধ করতে ৭ নভেম্বর পর‌্যন্ত চালানো হবে সচেতনতামূলক কর্মসূচিও| মহিলাদের নিরাপত্তার কথা ভেবে ও আইন-শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে জানা গেছে|
মণীশ সিসোদিয়া বলেন, ৭ নভেম্বরের পর থেকেই প্রকাশ্যে কেউ মদ্যপান করতে গিয়ে ধরা পড়লেই তাঁকে ৫ হাজার টাকা দিতে হবে| আর মদ খেয়ে কেউ প্রকাশ্যে ঝামেলা করলে ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাঁকে গ্রেফতারও করা হতে পারে|
এদিকে এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগেই ময়ূর বিহারের একটি মদের দোকানে তল্লাশি চালায় দিল্লি পুলিশ| তার সামনে প্রকাশ্যেই বেশ কয়েকজনকে মদ্যপান করতে দেখা যায়| তাঁদের ধরা হয় হাতেনাতে| এরপরই ওই মদের দোকানের লাইসেন্স বাতিল করার নির্দেশ দেওয়া হয়|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top