News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাবালিকা ধর্ষণে দুই ভাইকে পকসো আইনে কুড়ি বছরের সশ্রম কারাদন্ড
Image

নাবালিকা ধর্ষণে দুই ভাইকে পকসো আইনে কুড়ি বছরের সশ্রম কারাদন্ড

আগরতলা, ৫ নভেম্বর : কুড়ি বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে দুই ভাইকে পকসো আইনে কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে উত্তর জেলার জেলা ও দায়রা আদালত।

ওই মামলায় জনৈক পিপি জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক নাবালিকা প্রশান্ত নাথ বাড়িতে জল খেতে গিয়েছিল। পরবর্তী সময়ে তাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই ঘটনাটি চোখে দেখেছিলেন আসামির ছোট ভাই পাপ্পু দেবনাথ। পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল করে পাপ্পু দেবনাথ অনেকবার ধর্ষণ করেন। ধর্ষিতা নাবালিকা বিষয়টি তার বাবা-মাকে জানিয়েছিল। পরবর্তী সময়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে ধর্মনগর মহিলা থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল এবং ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। মামলার তদন্ত সমাপ্ত করে তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৩৭৬(২) এবং পকসো আইনের ৬ ধারায় আদালতে চার্জশিট জমা দিয়েছিলেন তদন্তকারী মহিলা এসআই উষা রানী দেবনাথ।

স্পেশাল পিপি জানান, শুনানি শেষে আজ আদালত নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে এবং ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে। অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক। তাছাড়া, ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৫০৬ ধারায় এক বছরের জেল এবং ১ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে। অনাদায়ে অতিরিক্ত এক মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক। পাশাপাশি, পকসো আইনের ৬ ধারায় ২০ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে। অনাদায়ে অতিরিক্ত আট মাসের কারাবাসের সাজা শুনিয়েছেন বিচারক।

Releated Posts

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top