News Flash

  • Home
  • দিনের খবর
  • বিগত বেশ কিছু দিন ধরে কানাডায় যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় : ভগবন্ত মান 
Image

বিগত বেশ কিছু দিন ধরে কানাডায় যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় : ভগবন্ত মান 

ভাটিন্ডা, ৫ নভেম্বর (হি.স.): হিন্দু মন্দিরে হামলা-সহ কানাডায় সাম্প্রতিক বেশ কিছু দিন ধরে যে ধরনের ঘটনা ঘটছে তা উদ্বেগ প্রকাশ করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মঙ্গলবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, “বিগত বেশ কিছু দিন ধরে কানাডায় যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। পঞ্জাবিরা, বিশেষ করে কানাডার সঙ্গে সংশ্লিষ্টরা সেই দেশকে নিজেদের দ্বিতীয় বাড়ি বলে মনে করেন। পঞ্জাবিরা সেখানে সারে এবং টরন্টোতে বসবাস করেন। তাই, কেউ সেখানে এই ধরনের হিংসার ঘটনা চায় না। আমি এর নিন্দা জানাই।”

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আরও বলেছেন, “আমি ভারত সরকারকে কানাডা সরকারের সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করছি, যাতে এই ধরনের ঘটনা বন্ধ করা যায়। ‘সরবত দা ভালা’-তে বিশ্বাসী মানুষ সারা বিশ্বে বাস করেন। তাঁরা শান্তিপ্রিয় মানুষ যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের পথ তৈরি করেন…আমি মোদী সরকারের কাছে কানাডা সরকারের সঙ্গে কথা বলার দাবি জানাই।”

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top