News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য হেমন্তের কপ্টারের উড়ানে দেরি! চিঠি রাষ্ট্রপতিকে
Image

প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য হেমন্তের কপ্টারের উড়ানে দেরি! চিঠি রাষ্ট্রপতিকে

নয়াদিল্লি ও রাঁচি, ৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টারের উড়ানে দেরি হয়েছে। এই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।

রাষ্ট্রপতিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দেওয়া চিঠি প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ”দেশের অন্যতম শীর্ষ পদে অধিষ্ঠিত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ পদাধিকারী। তিনি এলে তাঁর জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং প্রায় আধ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকে। এই নিয়মগুলি সবাই জানে। সুতরাং, অসমেও যদি প্রধানমন্ত্রীর কোনও নির্বাচনী অনুষ্ঠান থাকে, আমরা সেদিন অন্য কোনও জায়গায় আমাদের নিজস্ব অনুষ্ঠান পরিচালনা করি। প্রধানমন্ত্রীর সফরসূচি গোপনীয় নয়। এটি মুখ্যমন্ত্রীর সঙ্গেও শেয়ার করা হয়েছে। সবাই সেই অনুযায়ী নিজেদের সময়সূচী তৈরি করেন। হেমন্ত সোরেন যদি প্রধানমন্ত্রীর নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চান, তাহলে ভাবুন তিনি কতটা নার্ভাস… তিনি বুঝতে পেরেছেন যে তিনি হারতে চলেছেন… তাই, তিনি অজুহাত দিচ্ছেন।”

Releated Posts

পবিত্র জন্মাষ্টমী সকলের জীবনে ইতিবাচক শক্তি ও সমৃদ্ধি বয়ে আনুক: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

মহাকাশ অভিযানে আরও এক ধাপ এগোল ভারত, ইসরো-র ইওএস-০৫ উৎক্ষেপণে কেন্দ্রীয় মন্ত্রীদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহাকাশ গবেষণায় ভারতের সক্ষমতা আরও এক ধাপ বাড়ল। ভূসমকালীন কক্ষপথ থেকে ভারতের প্রথম ইমেজিং…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের ভয়াবহ বন্যায় নতুন বিতর্ক: হিমালয়ে এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব কতটা?

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত মাসে নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি…

ByByNews Desk Sep 3, 2026

পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলা সিলেবাস পরিকল্পিতভাবে বিকৃত করা হয়েছিল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলা ভাষার সিলেবাস…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top