আগরতলা, ৩ নভেম্বর : প্রতিবছরের মত এই বছর মহিলামোর্চার উদ্যোগে ভাইফোঁটার আয়োজন করা হয়। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন অংশে এই উদ্যোগ নিয়েছেন মহিলা মোর্চার সদস্যরা।
রাজধানী আগরতলায় মহিলামোর্চার উদ্যোগে আয়োজিত ভাইফোঁটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও অংশ নিয়েছেন।
ভাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে মহিলামোর্চার বেশ কিছু নেত্রী তথা উপস্থিত প্রায় সকল সদস্য মিলে মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনা করে ফোঁটা দেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভাই বোনের এই অনুষ্ঠানের গুরুত্বকে সমাজের সামনে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

