সুকমায় নকশালদের হামলায় আহত দুই পুলিশকর্মী, লুঠ রাইফেল

সুকমা, ৩ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের সুকমা জেলার একটি বাজারে নকশালরা হামলা চালায়। তাতে দুই পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। নকশালরা আহত পুলিশের সঙ্গে থাকা দুটি রাইফেল লুঠ করেছে বলে জানা গেছে।

জানা গেছে, রবিবার সকালে সুকমা জেলার ওই বাজারে অতর্কিতে হামলা চালায় নকশালরা। সেখানে কর্তব্যরত দুজন পুলিশকর্মী কিছু বুঝে ওঠার আগেই নকশালরা পুলিশকর্মীদের আহত করে তাঁদের রাইফেল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।