News Flash

  • Home
  • দেশ
  • ধর্মীয় রীতি মেনে শীতকালীন মরশুমের জন্য বন্ধ হলো কেদারনাথ ধাম
Image

ধর্মীয় রীতি মেনে শীতকালীন মরশুমের জন্য বন্ধ হলো কেদারনাথ ধাম

রুদ্রপ্রয়াগ, ৩ নভেম্বর (হি.স.): উত্তরাখন্ডের রুদ্রপ্রয়াগ জেলায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ ধাম রবিবার সকাল সাড়ে আটটায় ধর্মীয় রীতি মেনে শীতকালীন মরশুমের জন্য বন্ধ হলো। উল্লেখ্য, কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়ায় ভ্রাতৃদ্বিতীয়ার দিন এই মন্দির বন্ধ হয়। এই উপলক্ষে মন্দিরকে ১০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছিল। এদিকে উত্তর কাশির যমুনোত্রী ধামও রবিবার দুপুরে বন্ধ হবে।

উল্লেখ্য, কেদারনাথ ধাম এবং যমুনোত্রী ধামের দরজা শীতকালীন মরশুমের জন্য বন্ধের প্রক্রিয়া যথোচিত ধর্মীয় রীতি মেনে রবিবার ভোরেই শুরু হয়। জানা গেছে, রবিবার ভোর ৪টা থেকে কেদারনাথ ধামের দরজা বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়। বাবা কেদারনাথের ডোলি ওমকারেশ্বর মন্দির, উখিমঠের উদ্দেশ্যে এদিনই রওনা হয়। অন্যদিকে, রবিবার ভাইফোঁটার দিনেই যমুনোত্রী ধামের দরজা বন্ধ হলে শীতকালীন মরশুমের জন্য খারসালি গ্রামে অবস্থিত যমুনা মন্দিরে যমুনাজীর বিগ্রহ থাকবে।

প্রসঙ্গত, শনিবার চারধামের অন্যতম গঙ্গোত্রী ধামও যথোচিত ধর্মীয় রীতি মেনে শীতকালীন মরশুমের জন্য বন্ধ হয়ে যায়।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top