News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রিপেইড মিটার বিল নিয়ে বিদ্যুৎ গ্রাহকদের বিশেষ বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী

প্রিপেইড মিটার বিল নিয়ে বিদ্যুৎ গ্রাহকদের বিশেষ বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২ নভেম্বর : ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের প্রিপেইড মিটারের বিল এবং আনুষাঙ্গিক কিছু ফি নিয়ে ভোক্তা সাধারণের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অতিসত্বর সমস্যা সমাধান করা হবে বলে দাবি করেন নিগমের ডিজিএম রাজীব কুমার রায়। এদিকে, এ বিষয়ে বিদ্যুৎ গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার আবেদন করেন মন্ত্রী রতন লাল নাথ।

প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে টিএসইসিএল- এর প্রিপেইড মিটারের ফি নিয়ে অভিযোগ উঠেছে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের প্রিপেইড মিটারের বিল এবং আনুষাঙ্গিক কিছু ফি নিয়ে ভোক্তা সাধারণের মধ্যে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আজ এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিগমের ডিজিএম রাজীব কুমার রায় বলেন, রাজ্যে প্রিপেইড ও পোস্ট পেইড দুইধরণের পদ্ধতি রয়েছে। তাতে প্রিপেইড গ্রাহক রয়েছেন প্রায় ১ লক্ষাধিক। কিছুদিন যাবৎ প্রিপেইড মিটারের বিল এবং আনুষাঙ্গিক কিছু ফি নিয়ে জনগণের মধ্যে সমস্যা দেখ দিয়েছে। তা অতিসত্বর সমাধান করা হবে।

এদিকে, এবিষয়ে সামাজিক মাধ্যমে মন্ত্রী রতনলাল নাথ বলেন, আমার নজরে আসার সঙ্গে সঙ্গেই নিগমের ম্যানেজিং ডিরেক্টর এবং সংশ্লিষ্ট আধিকারিকদেরকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এ সম্পর্কে স্পষ্টিকরণ এবং গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তি করনের নির্দেশ দিয়েছি। আশা করি খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে। এ বিষয়ে বিদ্যুৎ গ্রাহকদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

Releated Posts

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top