News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর ইসকন মন্দির এবং জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূট উৎসব পালিত
Image

রাজধানীর ইসকন মন্দির এবং জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূট উৎসব পালিত

আগরতলা, ২ নভেম্বর : আজ সারা দেশের সঙ্গে রাজ্যে ও বিভিন্ন মন্দির সহ একাধিক বাড়িতে গোবর্ধন পূজা এবং অন্নকূট উৎসব পালন করা হয়েছে। আগরতলা শহরের ইসকন মন্দির এবং জগন্নাথ জিউ মন্দিরেও অন্নকূট উৎসব পালিত হয়েছে।

ইসকন মন্দিরে গোবর্ধন পূজার আয়োজক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সম্মুখে বলেন, গোবর্ধন পূজার দিনে অন্নকূট পালন করা হয়। গোবর্ধন পূজার দিনটি ভাগবত পুরাণে সেই ঘটনার স্মৃতিচারণ করে যখন কৃষ্ণ বৃন্দাবনের গ্রামবাসীদের মুষলধারে বৃষ্টি থেকে আশ্রয় দেওয়ার জন্য গোবর্ধন পাহাড় তুলেছিলেন। এই উৎসব ইন্দ্রের বিরুদ্ধে ভগবান কৃষ্ণের বিজয়কে স্মরণ করে ।

গোবর্ধন পূজা অন্নকুট উৎসব নামেও পরিচিত। এই দিনে গোবর্ধন পাহাড়ের আকারে খাবারের স্তূপ তৈরি করে ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয়। তারপর খাবারটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে ভাগ করা হয়।

তিনি আরো বলেন, গোবর্ধন উৎসব উপলক্ষে সন্ধ্যা বেলা ভক্তদের জন্য প্রদীপ দানের আয়োজন করা হয়েছে। ভক্তরা বিনামূল্যে মন্দির কর্তৃপক্ষ থেকে প্রদীপ সংগ্রহ করে ভগবানের চরণে জ্বালাতে পারবেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

Releated Posts

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top