News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চার দফা দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন টিআইএসএফ-এর
Image

চার দফা দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন টিআইএসএফ-এর

আগরতলা, ২ নভেম্বর: রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজগুলোর সমস্যা সংক্রান্ত মোট চার দফা দাবিতে সরব হয়েছে টিআইএসএফ। আজ পাঁচজনের এক প্রতিনিধি দল রাজ্যপালের নিকট ডেপুটেশন মিলিত হয়েছেন। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক ছাত্র নেতা বলেন, রাজ্যে অনেকগুলি স্কুল রয়েছে। কিন্তু স্কুলগুলি অধ্যয়নের জন্য অনুপযোগী। বিদ্যালয়গুলিতে একক কক্ষের ব্যবস্থা নেই, মেয়েদের এবং ছেলেদের জন্য উপযুক্ত বিশ্রাম কক্ষ নেই, পানীয় জলের সঠিক ব্যবস্থাপনা নেই। তাই টিআইএসএফ-এর তরফ থেকে চার দফা দাবিতে সরব হয়েছে। 

সংগঠনের দাবিগুলি হল, প্রতিটি বিদ্যালয়ে লাইব্রেরি ব্যবস্থা করা এবং প্রত্যেক স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক ড্রেস কোডের ব্যবস্থা করা। পাশাপাশি, প্রতিটি বিদ্যালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধ্যয়নে অবকাঠামো তৈরি করা হোক।

Releated Posts

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026

সাত দিন ধরে পানীয় জলের সংকট, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, আটকে পড়লেন মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ১১ আগস্ট:টানা সাত দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধে সামিল…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top