News Flash

  • Home
  • দেশ
  • রেলের টিকিট বুকিং নতুন নিয়মেই ১২০ দিনের বদলে ৬০ দিন, সতর্কতা যাত্রীদের
Image

রেলের টিকিট বুকিং নতুন নিয়মেই ১২০ দিনের বদলে ৬০ দিন, সতর্কতা যাত্রীদের

কলকাতা, ৩০ অক্টোবর (হি. স.):  ১২০ দিনের পরিবর্তে ৬০ দিন। রেলের টিকিট বুকিংয়ের মেয়াদ তথা  সময়সীমা কমছে। সুতরাং নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আগামী নভেম্বর মাসের প্রথম দিন থেকেই। বুধবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, ২০১৫ সালে ৬০ দিন থেকে বুকিং এর সময়সীমা ১২০ দিন বাড়ানো হয়। ফের তা কমছে। এর অন্যতম কারণ হল, ৬০ দিনের বেশি সময় বুকিংয়ের ফলে ৫% রেল যাত্রী বুকিং বাতিল করেন না। ২১% অগ্রিম বুকিং বাতিল হয়ে থাকে। এর ফলে, সংশ্লিষ্ট যাত্রী সাধারণের অনুপস্থিতি থেকেই যায়। এর পরিপ্রেক্ষিতেই এমনতর নতুন সিদ্ধান্ত। তবে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত ১২০ দিনের বুকিং রয়েছে যে সকল রেল যাত্রীদের তা বাতিল করা হচ্ছে না। বিদেশী পর্যটকদের জন্য যে চালু নিয়ম অর্থাৎ ৩৬৫ দিনের বুকিংও বহাল থাকছে। অপরিবর্তিত থাকছে ওই দুই নিয়ম। তিনি এ প্রসঙ্গে সাংবাদিকদের আরো বলেন, নতুন নিয়মের সবরকম সুবিধা পাবেন রেলযাত্রীরা। তাদের সতর্ক করে দিতে চেয়ে আগাম বার্তা দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য – প্রকৃত ভ্রমণের চাহিদাকে উৎসাহিত করা। পরিষেবা প্রসারিত হচ্ছে, এর সুবিধার্থে সকলেই টিকিট পাবে। অচিরেই দূর হবে অনিশ্চয়তার বাতাবরণ অচিরেই দূর হবে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top